1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ববি রানী রায় শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

ববি রানী রায়
শেরপুর জেলা প্রতিনিধি:

আজ ১৬ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ মহারশী-তে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায়
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক জনাব কামরুজ্জামান খান।
এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ওবায়দুর রহমান, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

রবিদাস, নরসুন্দর, মুচি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে টেইলরিং (কাটিং অ্যান্ড সেলাই) এবং গবাদিপশু পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park