1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং দরিদ্র ও প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বেলকুচি এলাকা অফিসে ওয়েস্ট-২ ডিভিশনের সিরাজগঞ্জ অঞ্চল-২ এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১২ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় উৎপাদন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর। তিনি বলেন, “ভার্মি কম্পোস্ট একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই জৈব সার। এর ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাটির উর্বরতা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে কৃষি বিভাগের পক্ষ থেকে উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. হাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. মাহফুজুর রহমান মাহফুজ, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার (কৃষি ও বীমা) রায়হান ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. সোহেল রানা, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসান।
বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট উৎপাদন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগ। এটি একদিকে যেমন অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করে। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়। পাশাপাশি সফলভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park