1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে মহিলাদল নেত্রীর বিরুদ্ধে দখলচেষ্টার অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদীতে মহিলাদল নেত্রীর বিরুদ্ধে দখলচেষ্টার অভিযোগ।

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//

ঈশ্বরদীতে জমিস ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগে ঈশ্বরদী পৌর মহিলাদলের সভানেত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সম্মেলনে তারা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. আনার কলি ও তাঁর স্বজনরা। লিখিত বক্তব্যে আনার কলি দাবি করে বলেন ২০২৩ সালে তিনি শহরের রেলগেট এলাকায় আরএস রেকর্ডভুক্ত মালিক সাহাব উদ্দিন মÐলের কাছ থেকে বৈধ দলিলমূলে প্রায় সাড়ে তিন কাঠা জমি ক্রয় করেন। পরবর্তীতে জমির নামজারি ও খাজনা পরিশোধ সম্পন্ন করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভাড়া দেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, গত ৫ আগস্টের পর পৌর মহিলাদলের সভানেত্রী রোকেয়া সুলতানা কয়েকজন নারী ও সশস্ত্র লোকজন নিয়ে এসে ওই জমি ও দোকান দখলের চেষ্টা করেন। বাধা দেওয়ার পর থেকে গত  এক বছরে ঐব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরি হলে থানায় প্রত্যেকবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। আনার কলি বলেন, দলীয় প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে গেছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন।”

সংবাদ সম্মেলনে আনার কলি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঈশ্বরদী পৌর মহিলাদলের সভানেত্রী রোকেয়া সুলতানা। তিনি বলেন, ওয়ারিশ সূত্রে তাঁর প্রয়াত স্বামী শাহান মÐলের সম্পত্তির অংশ হিসেবে তিনি জমিটির মালিক। আওয়ামী লীগ সরকারের আমলে হাবিবুর রহমান কর্ণেল নামে এক ব্যক্তি জাল কাগজপত্রের মাধ্যমে জমিটি অবৈধভাবে ক্রয় করেন এবং পরে সেটি একাধিকবার হাতবদল হয় বলে দাবি করেন তিনি। এসময়  আবু ইলিয়াস খান, মঞ্জু রহমান খান, আবু বকর খান, নাজির উদ্দিন,আব্দুল আওয়ালসহ অনেকেই উপস্থিত ছিলেন। রোকেয়া সুলতানা বলেন, “জমিটির বৈধ মালিক আমি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের মাধ্যমে জমির দখল বুঝে নেওয়ার জন্য উচ্ছেদ মামলা করা হবে।” একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা চুরির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park