1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবনকে বাঁচাতে মাতলা নদীর তীরে ম্যানগ্রোভ রোপণ:- বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সুন্দরবনকে বাঁচাতে মাতলা নদীর তীরে ম্যানগ্রোভ রোপণ:-

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- জলবায়ু পরিবর্তন, নদীভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় সুন্দরবনকে রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে মাতলা নদীর তীরে বৃহৎ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ‘উৎকর্ষে আরোহন’ ও ‘বিহান’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কৈখালী এলাকায় কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়।
আয়োজকদের মতে, সুন্দরবনের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব অপরিসীম। ঘূর্ণিঝড়ের সময় ম্যানগ্রোভের ঘন জঙ্গল প্রাকৃতিক ঢালের কাজ করে, নদীভাঙন রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের বহু এলাকায় ম্যানগ্রোভের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করছেন। সেই প্রেক্ষিতেই এই উদ্যোগ।
এদিন মাতলা নদীর তীরবর্তী এলাকায় বাইন (Avicennia officinalis), কাঁকড়া (Bruguiera gymnorhiza) এবং সুন্দরী (Heritiera fomes) প্রজাতির চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় গ্রামবাসীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
উৎকর্ষে আরোহনের আহ্বায়ক অনুপম মজুমদার বলেন,শুধু গাছ লাগানো নয়, সেগুলির দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোপিত চারাগুলির দেখভালের দায়িত্ব নিয়েছে কৈখালী রামকৃষ্ণ আশ্রম এবং এলাকার বাসিন্দারা। পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিও নেওয়া হয়।
বিহানের সম্পাদক সৌমেন দাস বলেন, “সুন্দরবনকে বাঁচাতে হলে ম্যানগ্রোভ বাড়ানোর কোনও বিকল্প নেই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ দিবস পালন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার।”
‘সুন্দরবনকে বাঁচাতে, মাতলা নদীর পাড়ে সুন্দরী তুলবে মাথা হাজারে হাজার’ এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় দিনের কর্মসূচি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park