1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ওয়েস্ট-২ ডিভিশনের সিরাজগঞ্জ- ২ অঞ্চলের বেলকুচি শাখায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক সদস্যদের মাঝে প্রশিক্ষণ ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ওয়েস্ট-২ ডিভিশনের সিরাজগঞ্জ- ২ অঞ্চলের বেলকুচি শাখায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক সদস্যদের মাঝে প্রশিক্ষণ ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রান্তিক সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে ৩০ জন সদস্যের মাঝে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ এবং বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বেলকুচি ব্র্যাক শাখা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বেলকুচি শাখার এলাকা ব্যবস্থাপক (দাবি) হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) সোহেল রানা, আরসি লিড (RC Lead) আল হেলাল, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৩০ জন সদস্যের প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক হাঁসের বিভিন্ন রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান, টিকার সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে হাঁস পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সদস্যদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন এবং এ উদ্যোগ তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাঁসের বাচ্চা পেয়ে সদস্যরা আনন্দিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park