1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি'র অভিযানে মদ, বিয়ার ও গাঁজা জব্দ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি’র অভিযানে মদ, বিয়ার ও গাঁজা জব্দ।

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

১ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার সিংগারবিল বিওপির একটি টহল দল নলগড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল মদ এবং ২২ বোতল বিয়ার জব্দ করা হয়।

একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে সিংগারবিল বিওপির আরেকটি টহল দল একই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংসের লক্ষ্যে এসব মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park