1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন করেছেন কাদিপুর গ্রামের মরহুম আপ্তাব মিয়ার ছেলে বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ শামীম মিয়া।

সোমবার ১লা জুলাই সকাল ১০ ঘটিকায় কাদিপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার বাড়িতে গেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পরবর্তী আয়োজিত এ মানবিক উদ্যোগে  সুবিধা বঞ্চিত ৬৪টি অসহায়, নিম্ন আয়ের ও বৈশাখে ফসল ডুবি ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী পেয়ে এসব পরিবারের নারী, পুরু‌ষের মুখে হাসি ফু‌টে উ‌ঠে।

খাদ্য সামগ্রী বিতরনের সময় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সুত্রধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজাফ্ফর আলী লিটন,কাদিপুর গ্রামের আলা উদ্দিন, মোঃ সুমন মিয়া, মোঃ আব্দুল নুর সহ কাদিপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান, এমন সহায়তা তাদের দুঃখকে ভুলিয়ে দিয়ে আনন্দকে আরো পরিপূর্ণ করেছে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসময়  মোঃ শামীম মিয়া “বাংলাদেশ খবর প্রতিদিন” এর প্রতিবেদককে মোবাইল ফোনে জানান, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park