1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে নামার সময় ব্যাগ হারিয়ে দিশেহারা যাত্রী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে নামার সময় ব্যাগ হারিয়ে দিশেহারা যাত্রী।

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

পাবনা থেকে ঈশ্বরদী আসার পথে একটি সিএনজি অটোরিকশা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি কালো রঙের স্কুল ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ তারিখ) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ থেকে ৮:০০টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, পাবনা থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হয়ে পোস্ট অফিস মোড়ে নামার সময় অসাবধানতাবশত সিএনজির ভেতরেই ব্যাগটি রয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও ওই সিএনজি চালককে আর খুঁজে পাওয়া যায়নি।

হারিয়ে যাওয়া ব্যাগটির গায়ে “উদ্ভাস উন্মেষ উত্তরণ” লেখা ছিল। ব্যাগের ভেতরে কাপড়চোপড়ের পাশাপাশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজসহ বিভিন্ন জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যক্তি ব্যাগটি ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ ব্যাগটির সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে ০১৫১১১২০০১৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, যাতে কেউ ব্যাগটি পেলে যথাযথ মালিকের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park