1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং ফাঁসির দাবীতে এনসিপির মানববন্ধন। আব্দুল হাকিম সবুজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজারহাটে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং ফাঁসির দাবীতে এনসিপির মানববন্ধন। আব্দুল হাকিম সবুজ।

কুড়িগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২মে) সকালে মানববন্ধন এর আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজারহাট উপজেলা শাখা।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জমায়েত হোসেন খোকন, আহবায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),সাজ্জাদুল ইসলাম সাগর,সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),রায়হান রাজু যুৃগ্ম আহবায়ক (এনসিপি) অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিংকু র‍্যাবেন আহবায়ক জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখা।এছাড়াও মানববন্ধনে উপজেলা এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

এসময় বক্তারা সরকারের কাছে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে শিশু রামিসা হত্যার বিচার চেয়ে এ কর্মসূচি পালন করেন।

বক্তারা আরও বলেন এই দেশের বিচার ব্যবস্থার দিকে সরকারকে সঠিক নজরদারি সহ খুন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করার দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park