1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে বিশ্বের ঐতিহাসিক আল-আকসা মসজিদের নামে মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে বিশ্বের ঐতিহাসিক আল-আকসা মসজিদের নামে মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপন।

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৫৪ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ডুমুর ইছা গ্রামে এই বিশ্বের ঐতিহাসিক আল-আকসা মসজিদের নামে নাম করন করে “আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ ” নির্মাণের প্রস্তাবিত স্থানে ভিত্তি স্থাপন করা হলো।

এসময় ডুমুর ইছা গ্রামের সম্মানিত মুরুব্বীগণ ও যুব সমাজের বিশাল একটি অংশ উপস্থিত ছিলেন। এসময় ভিত্তি স্থাপনের মুরুব্বীগন ও যুব সমাজ যৌথভাবে শুভ উদ্বোধন করেন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ ও বয়জেষ্ঠ এবং তরুণ উদীয়মান মুরুব্বী ও যুব সমাজ। মো আব্দুস সাত্তার তালুকদার, মো আদম আলী তালুকদার, মো মঞ্জুর হাসান ঝন্টু তালুকদার, মো ইউনুস আলী তালুকদার, মো ইউসুফ আলী তালুকদার, মো আব্দুল মান্নান তালুকদার, মো আব্দুল মোমিন সেখ, মো রওশন আলী তালুকদার, মো বনি আমিন তালুকদার, মো আলহাজ্ব আলী তালুকদার,মো আশরাফুল ইসলাম, মো আব্দুল বারিক সেখ, মো কবির তালুকদার, মো আনোয়ার হোসেন সেখসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ (ডুমুর ইছা, বহুলী, সিরাজগঞ্জে) এর প্রধান উদ্দোক্তা ও আহবায়ক এবং সার্বিক ব্যবস্থাপক মো ইয়াকুব আলী তালুকদার বলেন অলরেডি আমার ও মো আইয়ুব আলী তালুকদার এবং মো লিখন আলী তালুকদার এর অর্থায়নে ভূমি ক্রয় করা হয়েছে এবং আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ খুব দ্রুত শুরু করা হবে ইনশা আল্লাহ। তিনি আরও বলেন গ্রামের তরুণ ও বয়জেষ্ঠ মুরুব্বীদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নির্মাণ কাজ গুলো গ্রামের সকল মানুষকে সঙ্গে নিয়েই শুরু করা হবে ইনশা আল্লাহ। সেই সাথে আরও কিছু জমি ক্রয়ের পরিকল্পনাও করা হচ্ছে। যাতে একটি আধুনিক মাদ্রাসা, বিশাল একটি ঈদগা মাঠ, একটি যুব ও বয়স্ক ক্বাব, স্বেচ্ছায় সমাজ সেবামূলক সামাজিক সংগঠনের জন্য একটি ফাউন্ডেশন, একটি খেলার মাঠ নির্মাণ করতে পারি। তিনি আরও বলেন গ্রামের ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য সাধারণ ও অবহেলিত এবং বঞ্চিত মানুষদের সহযোগিতায় এই বিশাল পরিকল্পনায় একটি ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন সবাই ঐক্যবদ্ধ হলে ধর্মীয় ও আল্লাহর আইন বাস্তবায়ন এবং জনসাধারণের সেবায় প্রতিটি মানুষেকে নিয়োজিত করা হবে ইনশা আল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park