1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষিত ও সৎ নেতৃত্বের আশায় ব্রহ্মরাজপুরবাসী; জামায়াতের মনোনয়ন পেয়ে আলোচনায় প্রফেসর আব্দুল ওয়ারেছ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিক্ষিত ও সৎ নেতৃত্বের আশায় ব্রহ্মরাজপুরবাসী; জামায়াতের মনোনয়ন পেয়ে আলোচনায় প্রফেসর আব্দুল ওয়ারেছ।

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী আলোচনা ও জনমত গঠন। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পেয়েছেন শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আব্দুল ওয়ারেছ। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই ইউনিয়নজুড়ে তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই ব্রহ্মরাজপুর ইউনিয়নের মানুষ একজন শিক্ষিত, সৎ, মার্জিত ও নীতিবান জনপ্রতিনিধির প্রত্যাশা করে আসছেন। সেই জায়গা থেকে প্রফেসর আব্দুল ওয়ারেছের প্রার্থিতা নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, একজন শিক্ষাবিদ নেতৃত্বে এলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সহজ হবে।

প্রফেসর আব্দুল ওয়ারেছ বলেন, “মানুষ শুধু উন্নয়ন চায় না, তারা চায় সম্মান, ন্যায়বিচার এবং হয়রানিমুক্ত সেবা। আমি নির্বাচিত হলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করতে কাজ করবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফভিত্তিক একটি আধুনিক ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই বিবেচনায় প্রফেসর আব্দুল ওয়ারেছ ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। দল-মত নির্বিশেষে সচেতন মহলে তার প্রার্থিতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এদিকে, একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত ব্রহ্মরাজপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে তার সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ, সামাজিক প্রচারণা ও মতবিনিময় কার্যক্রম জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park