
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরবাসীসহ ও দেশ বিদেশের সকল শুভাকাঙ্খীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রাজু আহমদ।
ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।
পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।’