1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ বেলকুচিতে ১টি রিভলবার উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জ বেলকুচিতে ১টি রিভলবার উদ্ধার

বেলকুচি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৭৮ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (৮মে) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো: রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড়ের পালার খড় রৌদ্রে শুকাইতে দেওয়ার সময় তার সাথে থাকা শিশু ছেলে ছোয়াদ রিভলবারটি দেখতে পায়। বাচ্চাটি খেলনা মনে করে তার মায়ের কাছে এনে দেয়। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে বেলকুচি থানা পুলিশকে অবগত করে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বেলকুচি থানা পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ রাজু সরকারের (৩৫) বাড়ীর খড়ের পালায় একটি রিভলবার রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেলের নেতৃত্বে
বেলকুচি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় দুপুর দুইটার সময় খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি)
ইমাম জাফর বলেন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে রিভলবারটি উদ্ধার করি। রাজু সরকারের তিন ভাইয়ের দুই ভাই প্রবাসী ও এক ভাই ঢাকায় কর্ম করায় প্রাথমিক অবস্থায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে প্রকৃত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park