1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য

মোঃ তারেক রহমান, শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত হেরিংবন রাস্তার ইট ৪ দিনের মাথায় তুলে নিয়ে গেছেন আফসার আলী নামে সাবেক এক ইউপি সদস্য।
শনিবার ( ২ মে) বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের ১০০ ফিট দৈর্ঘ্যের রাস্তার সব ইট তুলে নেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াতের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফিট প্রস্থ ১০০ ফিট দৈর্ঘের ইটের রাস্তা তৈরি করা হয়। গত ২৭ এপ্রিল বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন রাস্তাটি উদ্বোধন করেন।
ইউএনও বদলি হওয়ার পর শনিবার (২ মে) বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আফসার আলীর নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যায়।
গাড়াদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলি খাতুন বলেন, সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন কয়েকটি পরিবারের চলাচলের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে কয়েকদিন আগেই রাস্তাটা করে দেন।
হঠাৎ করেই সাবেক মেম্বারের নেতৃত্বে কিছু লোক এসে ইট তুলে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে কথা হলে সাবেক ইউপি সদস্য আফসার জানান, তিনি কোনো রাস্তার ইট তুলে নিচ্ছেন না। যেখানে রাস্তা করা হয়েছে সেটা একটি কলেজের জায়গা, তাই কলেজের জায়গা দখলমুক্ত করা হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে কয়েকটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। টানা ২০ দিন অবরুদ্ধ থাকার পর সদ্য বিদায়ী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন সরেজমিনে পরিদর্শন করে চলাচলের জন্য ১০ ফিট প্রস্থ ১০০ ফিট দৈর্ঘের একটি ইট বিছানো রাস্তা করে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park