
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার ৩ মে-২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি’র সহকারি একান্ত সচিব জনাব আল মামুন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আগামী ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।