1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব ফরিদুল ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব ফরিদুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

“করবো কাজ, গড়বো দেশ—সবার বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচির বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদুল ইসলাম।
মহান মে দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের অনুপ্রেরণা জোগায়। মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। এ দিনে তিনি সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ কামনা করেন।
এসময় তিনি আমিরুল ইসলাম খাঁন আলীম-এর পক্ষ থেকেও শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান মে দিবসের সফলতা কামনা করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park