1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বেলকুচি প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান অভিযোগ করেন, প্রকৌশলী শাহ আলম বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নির্দিষ্ট প্লান ও ডিজাইন গ্রহণে বাধ্য করছেন। এর মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়।
ভুক্তভোগী বাড়ির মালিক মন্টু মিয়া বলেন, সাধারণ জনগণকে জিম্মি করে এমন অনৈতিক কর্মকাণ্ড দ্রুত বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত সচেতন নাগরিকরাও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনের আগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park