
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা নতুন কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিদ্ধান্তে বেলকুচি মুকুন্দগাতী যানজট নিরচনে কলেজ মোড়ে স্থায়ী বাস স্ট্যান্ড স্থাপন, মুকুন্দগাতী নির্দীষ্ট স্থানে অটোরিকশা, ভ্যান দাড়ানোর জন্য স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা, এবং যানজট নিরশনে মুকুন্দগাতী বাজারে রাস্তার পাশে অবৈধ ভাবে ফলের দোকান উচ্ছেদ, মাদক বিরোধী অভিযানসহ সেই সাথে পৌরসভায় লাইসেন্স বিহীন সমস্থ ভ্যান রিক্সা বাধ্যতামুলক লাইসেন্স নিতে হবে,রাস্তা ঘেষে ভ্রাম্যমান দোকানপাট সরানোর ব্যবস্থা নেওয়া হবে,সেই সাথে মুকুন্দগাতী নির্দিষ্ট সময় ছাড়া রাস্তার উপর লোড আনলোড হলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান,তিনি আরও বলেন মাদক,জুয়া ইফটিজিং বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি তার বক্তব্যে জানান।
বুধবার( ২২ এপ্রিল )সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠানে এ সব কথা বলেন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরীন এ সময় হাম রুবেলা টিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন,
গরুর, মুরগীর মাংস মুল্য কোয়ালীটি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক বক্তব্য রাখেন, আরও বক্তব্য রাখেন ,উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী,থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর, বেলকুচি পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার,বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ,মুকুন্দগাতী যানজট,মাদক ও বাল্যবিয়ে নিরসনে নানাবিধ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর , উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাছুদ,যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ।