1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন মাননীয় প্রতিমন্ত্রী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

শাহজাদপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন মাননীয় প্রতিমন্ত্রী।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.এমএ মুহিত বলেছেন, শুধু সঠিক সময়ে টিকাদানের মাধ্যমেই হাম প্রতিরোধ করা সম্ভব। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ড.এমএ মুহিত বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়া উচিত ছিল, যা তৎকালীন সরকারের অবহেলায় সম্পন্ন হয়নি। গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে যে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, তার ফলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করার সুযোগ পাননি। এমনকি অনেকের বেতন-ভাতা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সরকার তাৎক্ষণিকভাবে এর চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান সম্পন্ন করা হয়েছে।

আজ থেকে সারা দেশে এক যোগে এই কর্মসূচি শুরু হলো। এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট ১ কোটি ৭৮ লাখ শিশুকে এই টিকা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park