1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটির আহবায়ক সুমন, সদস্য সচিব বিলাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটির আহবায়ক সুমন, সদস্য সচিব বিলাল।

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের পাঠানো অনুদান সুশৃঙ্খলভাবে বিতরণের লক্ষ্যে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ১২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনকে আহবায়ক এবং বিলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন প্রতিনিধির উপস্থিতিতে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ইতালি প্রবাসীরা ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’ গঠন করেছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও উপহার সামগ্রী যাতে উপজেলার প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সঠিক নিয়মে পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই দেশীয় সমন্বয় ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

কেন্দ্রীয় উপদেষ্টা কামাল আহমদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল ইউ আহমদ এবং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই কমিটির মাধ্যমে গোয়াইনঘাটের আর্তমানবতার সেবায় প্রবাসীদের অবদান আরও সুসংগঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park