1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুর সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার।

ববি রানী রায়,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ববি রানী রায়,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদরে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণ করার ঘটনায় মূলহোতা মোঃ নাঈম (২০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

১৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ও র‌্যাব-০১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করাসহ ভিকটিমকে উদ্ধার করা হয়।র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, অপহরণকারী নাঈম কৌশলে স্কুল পড়ুয়া ভিকটিমের পিতার মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ রাস্তাঘাটে উত্যক্ত করতো। এ ঘটনা ভিকটিমের পিতা জানতে পেরে নাঈমকে উত্যক্ত ও রাস্তা ঘাটে বিরক্ত না করার জন্য বলেন। এতে নাঈম আরো ক্ষিপ্ত হয় এবং ভিকটিমের ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন সুযোগ খুজতে থাকে।
পরে সুযোগ পেয়ে গত ৩০ মার্চ সন্ধ্যার দিকে ভিকটিম প্রাইভেট পড়া শেষে নিজবাড়িতে ফিরার সময় পথিমধ্যে নাঈম ও এজাহারনামীয় অপর আসামিরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শেরপুর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। পরে র‍্যাব উক্ত মামলা ছায়াতদন্ত শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি নাঈমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park