1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনাসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও রুমন আচার্য্য এর যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক বিজন বিহারী দাস, সিনিয়র শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা দাস রাখি, জিয়া প্রমুখ।

 এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সালে নুর ইসলাম, মিহির কান্ত দাশ, কিশলয় মুখার্জি, সাজনুর হোসন অফিস সহকারী কাম কম্পিউটার হাফিজুল ইসলাম চৌধুরী  ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে শব্বির আহমদ চৌধুরী বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করতে হবে।” তিনি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রথমার্ধে শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস শুয়াইব আহমদ মারুফ এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মানবিক বিভাগে ৭৪ জন, বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park