1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফল ঘিরে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের সক্রিয় অবস্থান, নেতাকর্মীদের মনে প্রাণবন্ত উচ্ছ্বাস । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফল ঘিরে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের সক্রিয় অবস্থান, নেতাকর্মীদের মনে প্রাণবন্ত উচ্ছ্বাস ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল সফরকে ঘিরে গাজীপুরের বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর, বোর্ড ঘরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অবস্থান এবং প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেন হাজারো মানুষ। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে অবস্থান নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হন। গাজীপুর বাইপাস এলাকায় গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের এমপি মো মজিবুর রহমান, গাজীপুর-৩ (টঙ্গী,গাছা) আসনের এমপি মো মঞ্জুরুল করিম রনিসহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী মো সাইজুদ্দিনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সফিপুর আনসার একাডেমির সামনে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের সফর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা প্রায় ১১ টার পরপর গাজীপুর বাইপাস আসলে তাকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন। এভাবেই গাজীপুর জেলার নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। গাজীপুর বাসীর পক্ষ থেকে এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান উষ্ণ অভ্যর্থনা।

এসময় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে ও একটু দেখার জন্য অধিক আগ্রহ আর আবেগ অনুভূতি এবং তীব্র উদ্দীপনা নিয়ে তারেক জিয়ার ছবি সম্বলিত ও বিভিন্ন স্লোগান লিপিবদ্ধ প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকাল থেকে অপেক্ষা করলেও নেতাকর্মীদের মনে ছিল অধীর আগ্রহ আর প্রাণবন্ত উচ্ছ্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park