
মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শনিবার ১১ এপ্রিল -২৬ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পৌরসভা পর্যায়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন।
শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুজ্জামান আরিফ।
উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণ। পৌরসভার অন্তর্গত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ।
উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরীর শাকিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাদিম আলী প্রমুখ।
উল্লেখ্য উক্ত খেলায় দরগাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল ও বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল পৌরসভা পর্যায়ে বিজয়ী হয়েছে।