1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পঞ্চগড়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পঞ্চগড়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ।

মো: সালাউদ্দীন -দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মো: সালাউদ্দীন -দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।

সোমবার (৬ এপ্রিল) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দীন খানকে ব্যবসায়িক কাজের কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নিয়ে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয়প্রতিপন্ন করতেই এমন অভিযোগ আনা হয়েছে।”

অন্যদিকে ভুক্তভোগী মাহাতাব উদ্দীন খান জানান, “রাশেদুলের ভাইয়ের কাছে আমি টাকা পাই। বিষয়টি নিয়ে তার কাছে অভিযোগ করলেও কোনো সমাধান পাইনি। পরে আমাকে ঠাকুরগাঁও ডেকে নিয়ে মারধর করা হয়, যার সঙ্গে রাশেদুল জড়িত।”

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, “রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভুক্তভোগী মাহাতাব উদ্দীন খান পাওনা টাকা আদায়ের জন্য অভিযুক্তের ভাই রাকিবুলের কাছে ঠাকুরগাঁও যান। এ সময় টাকা না দিয়ে রাকিবুলসহ ১৫-২০ জন তার ওপর, এমনকি তার স্ত্রী ও সন্তানের ওপরও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাশেদুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park