
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেসিডেনশিয়াল মডেল স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরোয়ারদি আর আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেন তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং কিরণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উজ্জল হোসেন এবং শাহজাদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আরটিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মির্জা হুমায়ূন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা ও স্মারক উপহার বিতরণ করা হয়।