1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি , শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি ,
শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল-২৬) বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) মোট ৩টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বি-ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ।
ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিলো।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যা লয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিকট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জিএসটি ভর্তি পরীক্ষার আয়োজন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, “অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই আন্তরিক। এছাড়াও শাহজাদপুর নামার পরেই দেখলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসার জন্য দিকনির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোর পাশেই আমাদের ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু মিলে আমাদের কাছে ভালোই মনে হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জিএসটি ‘বি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরবর্তীতে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিটের’ পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আজ ০৩ এপ্রিল-২৬ (শুক্রবার) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে ২৭ মার্চ ‘সি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park