1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি মডেল ডিগ্রি কলেজে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর বি এন পির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য সুলতান মাহমুদ এবং বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি মোকলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
উল্লেখ্য, শহীদ মিনারটি নির্মিত হলে শিক্ষার্থীদের মধ্যে মহান ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত হবে এবং জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, চালা, বেলকুচি, সিরাজগঞ্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park