
মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি),
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৯ মার্চ- ২০২৬ইং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত বাড়াবিল (দক্ষিণপাড়া) সুনামধন্য “কবি নজরুল মডেল পাবলিক স্কুল” কর্তৃক আয়োজিত ২০২১ইং থেকে ২০২৫ইং বছরের এসএসসি বিদায়ী সকল শিক্ষার্থী দের অংশগ্রহণে ইফতার মিট আপ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কবি নজরুল মডেল পাবলিক স্কুলের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ হাসিবুল হাসান রিপন।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অত্র কবি নজরুল মডেল পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাফসা আক্তার রিমা।
# ইফতার মাহফিলের প্রধান উদ্দেশ্য ও তাৎপর্য:
সওয়াব অর্জন, হাদিস অনুযায়ী, কোনো রোজাদারকে ইফতার করালে মূল রোজাদারের সওয়াব কমানো ছাড়াই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, যা জাহান্নাম থেকে মুক্তির উসিলা ।
# ভ্রাতৃত্ব ও ঐক্য: পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন ও সমাজকে একত্রিত করে পারস্পরিক সুসম্পর্ক ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করা।
# দ্বীনি পরিবেশ: ইফতারের পূর্বে বিশেষ দোয়ার মাধ্যমে ইবাদতের আবহ তৈরি করা, কারণ ইফতারের সময়ের দোয়া কবুল হয় ।
# সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য: ইসলামের শিক্ষা অনুযায়ী ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে একসাথে বসে ইফতার করা ।
পরিশেষে, ইফতার মিট আপ ও দোয়া মাহফিল নিছক কোনো ভোজের আয়োজন নয়, বরং এটি একটি আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির ইবাদত।
সভাপতিত্ব করেন অত্র কবি নজরুল মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজ ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কবি নজরুল মডেল পাবলিক স্কুলের পরিচালক জনাব মোঃ জহির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম (মানিক),
কো-অর্ডিনেটর জনাব মোঃ নাসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক জনাব মোঃ জাকারিয়া হোসেন, সহ অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অত্র স্কুলের বিদায়ী ২০২১ইং থেকে ২০২৫ইং বছরের এসএসসি বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
সর্বস্তরের সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলন মেলায় পরিণত হয়েছিল।