
মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি) শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শনিবার,১৪ই মার্চ ২০২৬, ইআরএফ অডিটোরিয়াম সেন্টার বিজয় নগর, ঢাকা, বিকেল ৪ ঘটিকার সময় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিশেষ স্বীকৃতি -স্বরুপ জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের যুগ্ন- সাধারন সম্পাদক এবং শাহজাদপুর উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক), আইন সহায়তা কেন্দ্রের সহ-সাধারন সম্পাদক, জনাব মো: শরিফুল ইসলাম শরিফকে সমাজ এবং হত-দরিদ্র মানুষের প্রতি বিশেষ ভুমিকা রাখার স্বীকৃতি-স্বরূপ Women’s Independence 2026 Award এবং সম্মাননা পত্র প্রদান করা হয়েছে ।
উক্ত Award-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য বিচারপতি, জনাব. জয়নাল আবেদিন সাহেব ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চলোচিত্র নির্মাতা রাকা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমন একটি গুরুত্বপূর্ণ সম্মাননা প্রদান করায় আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সম্মানিত আয়োজকবৃন্দ দের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।