
মোঃ জাকারিয়া হোসেন এমএসসি,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান (২১শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) বাংলা ভাষাভাষী মানুষের জন্য আত্মত্যাগ ও গর্বের প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদের আত্মত্যাগ কে সম্মান জানিয়ে ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এটি বিশ্বের সব ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান বি,এস-সি (অনার্স) এম,এস-সি (ফার্স্ট ক্লাস), ডিপিএড (ফার্স্ট ক্লাস),
সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।