
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
সাম্প্রতিক ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে একটি পোস্ট নিয়ে সমালোচনা হচ্ছে পোস্টি করেন,বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান তার ফেসবুকে (যাদের কাছে সহযোগিতা পেয়েছি মর্মে ) কৃতজ্ঞতা স্বীকার করে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (এমপি ) কে নিয়ে কিছু কথা লিখেন। সেখানে তিনি উল্লেখ্য করেন,
আরেকজনের সহায়তার কথা আমাকে উল্লেখ করতেই হবে। তিনি হলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমূল বিশ্বাস। সড়ক পরিবহন একটি জটিল খাত। মালিক শ্রমিক মিলে এদের ক্ষমতা অনেক। আগে অনেকবার ধর্মঘটে যেয়ে তারা সাধারণের ভোগান্তির কারণ হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে হুমকি দিলেও পরিবহন ধর্মঘট হয়নি। এর প্রধান কারণ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দূতিয়ালী। ঠান্ডা মেজাজের মানুষ তিনি। মন্ত্রণালয় ও বাস ট্রাক মালিকদের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র ছিলেন তিনি। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাঁর কাছে কৃতজ্ঞ।
১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পাবনা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। শ্রমিক- মালিক সম্পর্ক বিষয়ক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁকে দিলে জাতির জন্য মঙ্গলজনক হবে।
পোস্ট করার সাথে সাথে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং পোস্টের কমেন্টে বিভিন্ন মানুষ তার সম্পর্কে পজিটিভ বিষয় তুলে ধরেন এবং তাকে বিভিন্ন মন্ত্রণালয় দেখার দাবী রাখেন।