
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে লবণ বোঝাই ট্রলার ডাকাতি হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ট্রলার ও লবণ উদ্ধার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের আরিফ উল্লাহ’র লবণ বোঝাই করে ৮ জানুয়ারি রাতে মহরীগুণা সুইজগেটের পাশে অবস্থান করছিল ফারুকের মালিকানাধীন কামাল মাঝির ট্রলারটি। ৯ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত ২ টার দিকে ফজল কাদেরের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারটি নিয়ে যায়।
এ বিষয়ে আরিফ উল্লার স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই বিষয় নিয়ে কোস্টগার্ড, নৌ বাহিনী ও নৌ-পুলিশ কে অভিহিত করে। অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড গুমাথলি ও বদরখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রলারসহ লবণ হাতেনাতে আটক করে।
বর্তমানে দুইটি ট্রলার কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, এই বিষয়ে তিনি অভগত হয়েছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।