1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির এর উদ্যোগে তীব্র শীতে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

উল্লাপাড়ায় সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির এর উদ্যোগে তীব্র শীতে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

মোঃ কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃকোরবান আলী রিপনঃ
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :

তীব্র শীতের প্রকোপে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির–এর নেতৃত্ব ও উদ্যোগে উল্লাপাড়া লক্ষীপুর মাদ্রাসায় অধ্যয়নরত কিছু এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে উল্লাপাড়া লক্ষীপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির বলেন,
“শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করে অসহায় ও এতিম শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park