1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনসিপি কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এনসিপি কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক-
শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এতো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার ক্ষোভ প্রকাশ করে বলেন এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম দ্রুত কর্তন করতে হবে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম মাষ্টার আরও বলেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মেজর (অব:) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনের শাপলা কলির প্রার্থী হয়েছে। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিল করতে নবগঠিত এনসিপি-এর সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জঘন্য মিথাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।

এনায়েতপুর কাপড়ের হাটস্থ একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক হযরত আলী মোল্লা ও ছাত্র দলের যুগ্মআহ্বায়ক হাসমত আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park