1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে  মিছিলটি শুরু করে বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিন করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে উপস্থিত উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ  হাদির খুনীদের বিচারের দাবি, আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ শেষে হাদির আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন, জেলার জাতীয় যুবশক্তি সদস্য সচিব মুসা হাশেমী, উপজেলা শিবিরের সভাপতি ইউসুফ বাবু, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, খেলাফত মজলিস প্রতিনিধি আবু মুসাসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ উল্লেখ করেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park