1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ- ৫ আসনে এনসিপির প্রার্থী হলেন মেজর (অব:) মনজুর কাদের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জ- ৫ আসনে এনসিপির প্রার্থী হলেন মেজর (অব:) মনজুর কাদের

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন মেজর (অব:) মঞ্জুর কাদের। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির প্রথম ধাপের প্রাথমিক তালিকায় তার নাম ঘোষণা করা হয়।

এ খবরে তার নির্বাচনী এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন মেজর (অব:) মঞ্জুর কাদের। তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। আমরা আশা করছি দ্রুত নির্বাচনী মাঠে আসবেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মেজর (অব:) মঞ্জুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সিরাজগঞ্জ – ৫ ( বেলকুচি -চৌহালী) নির্বাচনী এলাকা থেকে ২০০৮ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে ২৫২ ভোটে হেরে যান।

সাবেক সেনাকর্মকর্তা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে  পাবনা-১ আসনে ধানের শীষ প্রতিকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park