1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলার ভোটাধিকার রক্ষায় ও এস.আই.আর এর বিরোধিতায় উত্তর কলকাতায় অল ইন্ডিয়া উন্নয়ন উদ্বাস্তুর প্রতিবাদ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাংলার ভোটাধিকার রক্ষায় ও এস.আই.আর এর বিরোধিতায় উত্তর কলকাতায় অল ইন্ডিয়া উন্নয়ন উদ্বাস্তুর প্রতিবাদ সভা

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :কলকাতা:- বাংলার ভোটাধিকার রক্ষা ও বাংলা-বিরোধী কেন্দ্রের এস.আই.আর (SIR) নীতির তীব্র প্রতিবাদে অল ইন্ডিয়া উদ্ভাস্তু উন্নয়ন সমিতির উদ্যোগে আজ উত্তর কলকাতার খাস এলাকায় এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পাশাপাশি এই সভা শুরু হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে।

এস.আই.আর. এর আতঙ্কে প্রাণ হারানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সমবেত সকলেই মোমবাতি প্রজ্বালন করেন। এরপর একে একে বক্তারা বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে বাংলার মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান। এছাড়াও এই
সভায় সভাপতিত্ব করেন অসিত বরন সরকার, অল ইন্ডিয়া উদ্ভাস্তু উন্নয়ন সমিতির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বান্তি পাল, সাধন বোস, এবং বিশিষ্ট সমাজকর্মী সুজয় দাস, অপর্না চট্টোপাধ্যায়, অভিষেক গুপ্তা ও শম্পা বিশ্বাস প্রমুখ। বক্তারা একবাক্যে দাবি করেন, “বাংলার বিরুদ্ধে কেন্দ্রের যে বিভাজনমূলক নীতি চালু হয়েছে, তা গণতন্ত্রের পরিপন্থী এবং সাধারণ মানুষের অধিকার হরণের সামিল।”
সভায় উপস্থিত বক্তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে এস.আই.আর. নীতির প্রয়োগ বন্ধ করে বাংলার স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বক্তৃতার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্লোগান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। এই সভা শেষে এক যৌথ প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park