
বেলকুচি প্রতিনিধি
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মিজানুর রহমান (২২) নামের শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মিজানুর দেলুয়াকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও বেলকুচি উপজেলা শাখার শিবির কর্মী এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন উত্তর শাখার শিবির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) একই ইউনিয়নের মরা চন্দনগাঁতী গ্রামের কয়েকজন বখাটে যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। বিষয়টি দেখে মিজানুর বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে তারা মিজানুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মারা যান।