1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত রানীগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন শাখার আয়োজনে ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সা, এর ভূমিকা শীর্ষক সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২টায় রানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সীরাত সম্মেলনে রানীগঞ্জ জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ এর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্যসচিব হাফিজ শাহীনুর রহমান শাহীন, সহ- আহ্বায়ক মাওলানা তোফায়েল আহমদ কামরান,  অর্থ সচিব মাওলানা সাইফুল ইসলাম ও প্রচার সচিব মাওলানা আব্দুর রশিদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুজাহিদ খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট ১ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাসেমী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ মাওলানা মুতিউর রহমান, প্রধান মেহমান হিসেবে  বক্তব্য রাখেন লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক, হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের  প্রধান উপদেষ্টা, মাওলানা জমির উদ্দীন, উপজেলা জমিয়তের  সহ-সভাপতি মাওলানা বাহা উদ্দিন, সিলেট মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক মো, রেজাউল হক রেজা এলএলএম, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দীন, মাওলানা রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুয়েল আহমদ, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা হাবীব সালেহ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ রাইয়্যান আহমদ, সহ-সভাপতি হাফিজ আসজদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ ইবরাহিম খলিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান কাসেমী, সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কুবাজপুর আঞ্চলিক শাখা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,  যুব জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রাসেল আহমদ, সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আক্তারুজ্জাম রিয়াদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু তাহের, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সৌরভ, ছাত্র জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা রায়হান আহমদ, সাধারণ সম্পাদক আহমদ মারুফ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ খান, আমজল আহমদ, তারেক আহমদ প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park