1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজ

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- বাংলা ভাষার ব্যবহার বাড়াতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগ নিচ্ছেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ভাষার অধিকার রক্ষায় সচেষ্ট হচ্ছেন, ঠিক সেই সময়েই বিদেশিদের বাংলা ভাষা শেখানোর মহতী উদ্যোগ নিল কলকাতার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজ।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় অনলাইনে শুরু হল নতুন কোর্স “এসো বাংলা শিখি”। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। শুধু কয়েকটি শব্দ বা বাক্য শেখানো নয়, বরং ধাপে ধাপে বিদেশিদের বাংলা ভাষায় সাবলীল করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। কোর্সটি সাজানো হয়েছে তিনটি স্তরে:-প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড।

কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল জানিয়েছেন, এই প্রস্তাব আসে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। ইসকনের বহু বিদেশি ভক্ত বাংলায় শ্রীচৈতন্য চরিতামৃত, গীতা কিংবা ভাগবত পুরাণ পড়তে চান। তাঁদের জন্যই প্রথমে কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়। উল্লেখ্য, ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ (অভয়চরণ দে) ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। সেই সূত্রে ইসকনের ভক্তরা কলেজকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। তাই এই প্রস্তাব আসতেই কলেজ কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করে। তবে কোর্সটি শুধু ইসকনের ভক্তদের জন্য সীমাবদ্ধ থাকবে না, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। প্রাথমিক স্তরে থাকছে ২৪টি এক ঘণ্টার ক্লাস। প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য দেওয়া হবে এমসিকিউ ধরনের প্রশ্ন। ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রচারমূলক ভিডিও এবং বেশ কিছু অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, এই কোর্সের নোডাল শিক্ষক বিদিশা সিনহা, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র, ইউনাইটেড বোর্ড ফর ক্রিস্টান হায়ার এডুকেশান ইন এশিয়ার
দুই প্রতিনিধি ড. মেহের স্পারজিয়ন ও ড. সান্ড্রা জোসেফ।
ড. সুমন্ত রুদ্র বলেন, শুধু ইস্কনের ভক্ত ও অনুগামীরাই নয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park