
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার ,সকাল ১১.৩০ ঘন্টায় এক প্রস্তুতিমূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মুশফিকুর রহিম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগ্রেস সম্পাদক জনাব মোঃ আমির হোসেন সবুজ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর জনাব মোঃ মিজানুর রহমান। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন হোসেন,
শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ।
উক্ত সভায় আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের ভূমিকা, নিরাপত্তা পরিকল্পনা, বিদ্যুৎ, পানি, স্যানিটেশন সহ অন্যান্য সেবার বিষয়েও আলোচনা করা হয়।
সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় উৎসব উদযাপনে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই সভা ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।