1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দৌলতপুর আটারদাগ গ্রামে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে ও স্থানীয়দের আয়োজনে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন ও আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেলের চারা ও বিভিন্ন প্রকার ফলজ গাছ লাগানো হয়।
গ্রামের অসহায় দু’টি পরিবারের মাঝে চিকিৎসার জন্য প্রবাসী কল্যাণ কেন্দ্র থেকে আর্থিক সহায়তা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবক হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএমপি’র আহব্বায়ক সদস্য লিটন খান, মওলানা আব্দুল জব্বার, মওলানা বনি আমিন, আব্দুল আসার, আব্দুল হাকিম, মওলানা ইসা আহাম্মেদ, আব্দুল বারেক, নুরুজ্জামানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া প্রবাসী মিলন জানান, আমাদের অনেক দিনের ইচ্ছা আজ পূরন হলো আটারদাগ গ্রামের প্রবাসী ও স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় প্রবাসী কল্যাণ কেন্দ্র গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য এলাকার অসহায় মানুষদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা। আমরা যারা প্রবাসে আছি এলাকায় প্রতিটা পরিবারের সন্তান হয়ে যেনো থাকতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park