
বেবি চক্রবর্ত্তী:- বাংলা সাহিত্য সমাজের দর্পণ। ভারতের স্বাধীনতা দিবসে বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদার মহাশয় কে বাগনান কাছাড়ী পাড়া তে ” নতুন দিশা ”
বাঙ্গালী নাগরিক সম্মান প্রদান করেন। এই সম্মান তুলে দিলেন আজিজুল বেগ, মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী ও তপতী দাস।
এইদিন বাংলা ভাষা ও বাঙ্গালীদের অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এই দিন কাছাড়ী পাড়া জুনিয়র হাইস্কুলের ছাত্র ছাত্রী দের হাতে খাতা কলম তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় নয়ন হালদার, বাগনান এক নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মাননীয় বিকাশ চৌধুরী মহাশয় ও ইদ্রিস আলী।সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন স্বাধীনতার আন্দোলনে বাঙ্গালীদের ভূমিকা ছিল বিশাল । জাতীয় সঙ্গীত বাঙ্গালীর লেখা। এইসময় ভারতের রাজধানী বাংলায় ছিল।
সেই বাংলা ভাষা ও বাঙ্গালীদের উপর অত্যাচার হলে সকল বাঙ্গালীদের প্রতিবাদ করা উচিত। পরিবেশ রক্ষা করতে চারাগাছ বিতরণ করা হয়।