1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি

কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি : 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পঠিত

কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি : 

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাথার নিচে ইট দিয়ে বহু রাত কাটিয়েছি।  উল্লাপাড়া, ঢাকা, বগুড়া, রাজশাহী মহাসড়কে আন্দোলন করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে খালে-বিলে পড়েছি। অথচ এখন দেখছি পাঁচ আগস্টের পর নতুন নতুন নেতার সৃষ্টি হয়েছে ।

মোঃ আজাদ হোসেন  বলেন, “বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নেই। গত ৪৫ বছর ধরে আমি উল্লাপাড়া -৪ (উল্লাপাড়া-সলঙ্গা ) আসনের নেতা-কর্মীদের পাশে ছিলাম। বিশেষ করে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, নেতা-কর্মীদের কারাবন্দি অবস্থায় দেখাশোনা এবং মামলার জামিনের খোঁজ খবর রেখেছি ,তখন কাউকে পাশে পাইনি।”

তিনি আরও বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় এখন অনেক নেতাকে এলাকায় আসা-যাওয়া করতে দেখা যাচ্ছে, অতিথি পাখির আগমন ঘটছে। প্রশ্ন হলো, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন?”আজাদ হোসেন কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ  করেন যে যারা বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতনের অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হোক। জনাব আজাদ হোসেন আরো বলেন যে যদি ত্যাগে নির্যাতিতদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আর উজ্জীবিত হবে। আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপি আগেও ঐক্যবদ্ধ ছিলাম আর এখন ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ। জনাব আজাদ হোসেন উল্লাপাড়াও সলঙ্গবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park