1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের ডুমুর ইছায় ৫০০ মিটার প্রধান কাঁচা সড়ক ভেঙ্গে চলাচলের অনুপযোগী, হাজারো মানুষের দূর্ভোগ, পাকা কারণের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের ডুমুর ইছায় ৫০০ মিটার প্রধান কাঁচা সড়ক ভেঙ্গে চলাচলের অনুপযোগী, হাজারো মানুষের দূর্ভোগ, পাকা কারণের দাবি

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ডুমুর ইছা গ্রামের চ্যাংটার মোড় থেকে মৃত কাশেম আলী তালুকদারের বাড়ী পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা যেন হাজার হাজার মানুষের মরণ ফাঁদ। গ্রামের ৯০% মানুষের চলাচলের এই একটি মাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে বেহাল দশা হয়ে যায় , মানুষ চলাচলের অনুপযোগী । জীবন মরণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হয় এলাকার হাজার হাজার মানুষকে। এমনকি ছোট ছোট গাড়ী, ভ্যান, রিকশা, মোটর সাইকেল চলাচলেরও নেই কোন উপায়। সেই সাথে সামান্য বৃষ্টি হলেই গ্রামের সকল মানুষকে হতে হয় ঘরবন্দী।

প্রয়োজনীয় কোন মালামাল ও জিনিসপত্র নিয়ে বাড়ীতে নেওয়ার নেই কোন উপায়। জীবনের ঝুঁকি নিয়ে মালামাল ও জিনিসপত্র মাথায় নিয়ে চলতে হয়। কেউ অসুস্থ হলেও তাকে ঝুঁকি নিয়ে ঘাটিয়া করে নিয়ে আনা নেওয়া করতে হয়।

এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল দশার কারণে অসংখ্য মানুষ পড়ে গিয়ে আহত হয়েছে এবং অনেক ভ্যান, রিকশা, মোটরসাইকেল পুকুরে পড়ে দূর্ঘটনা ঘটেছে। গাড়ীতে থাকা বিভিন্ন মালামাল নষ্ট হয়ে গেছে।

একটি মাত্র চলাচলের রাস্তা হওয়ায় জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষকে চলতে হয়। রাস্তাটির চওড়া ০৮ থেকে ১০ ফিট হলেও বর্তমানে তা ০২ থেকে ০৩ ফিট হয়ে গেছে।
এলাকার একজন মুরুব্বি বলেন রাস্তার এমন বেহাল দশার কারণে আমাদের ছেলে মেয়ের অনেক বিবাহ ভেঙ্গে যায়। ভালো কোন আত্মীয়তার সম্বন্ধ আসলে রাস্তা দেখে তারা আর আত্মীয় করতে চায় না। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক। তাদের কৃষি ফসলাদি আনা নেওয়া করা খুব কষ্টকর।

মো আব্দুল মোমিন বলেন আওয়ামী লীগ দীর্ঘ ১৬/১৭ বছর ক্ষমতায় থাকলেও রাস্তার কোন উন্নয়ন হয়নি এবং সরকার পতনের এক বছর অতিবাহিত হলেও কোন কাজ হয়নি।

এসময় এলাকাবাসী দাবি করেন রাস্তাটি দ্রুত পাকা কারণ করা হলে জনদূর্ভোগ নিরসন হবে। এজন্য স্থানীয় নেতাকর্মী এবং কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park