
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি আলহাজ্ব আব্দুল হান্নান এর সহধর্মিনী ও যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন এর মাতা শ্রীধরপাশা গ্রামের নিজ বাড়িতে গতকাল শনিবার সন্ধ্যার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাকির হোসেন এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে স্বামী, ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।