1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ গ্রাম পুলিশ   - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ গ্রাম পুলিশ  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়ার রমজান আলীর ছেলে।

আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস ও রায়হান আলী।

জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এরশাদ আলীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘সিএনজিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park