1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলায় ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা জেলায় ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সংগঠিত ও তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার প্রত্যয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সাতক্ষীরা জেলা শাখায় একটি ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করেছে।

সম্প্রতি সংগঠনের সাংগঠনিক কাঠামোকে সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে আক্তারুল ইসলাম আক্তারকে আহ্বায়ক ও আবিদ হাসানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে ৫৯ সদস্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

যেখানে যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন: মো: অলিউর রহমান, মো: ইমরুল ইসলাম, ইদ্রিস আলী,ঝুমা মারিয়াম প্রমুখ। তাছাড়া যুগ্ম সদস্য সচিব হিসাবে আছেন: আইয়ুব হুসাইন,হাবিবুর রহমান,নাঈম হোসেন,নাহিদ হোসেন,তামিম হোসেন ও কাজী লায়লা আলী প্রমুখ।

কমিটির সদস্যগণ জেলার প্রতিটি অঞ্চল থেকে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করছেন।

এই কমিটি সাতক্ষীরা জেলায় আপ বাংলাদেশ-এর ঘোষিত রাজনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণমুখী এবং দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park