1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একটানা বর্ষণের জেরে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

একটানা বর্ষণের জেরে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- পশ্চিম মেদিনীপুরের ঘাঁটাল মহকুমায় টানা বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ গৃহহীন হয়েছেন, চাষবাসে ব্যাপক ক্ষতি হয়েছে। এই সঙ্কটময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সংস্থার পক্ষ থেকে ঘাঁটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। চিড়ে, গুড়, বিস্কুট, মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষদের হাতে। শুধু খাবার নয়, অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, “এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নৌকায় করে বন্যা প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত দৌলৎচক, ফতেপুর, রামচক, গঙ্গাপ্রসাদ, নিচ মনসুকার ৩০০ পরিবারকে শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্পের এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park